পথের পরিবর্তন

by সুগার টি

আমি কখনো অনুভূতিহীন মানুষ হতে চাইনি।
আমি আবেগী ছিলাম।
সহজ করে দেখতে পেতাম দুনিয়া।
কল্পনা করতাম কেউ একজন আমাকে খুব করে চাইবে।
অনেক ভালবাসবে।
আমায় নিয়ে ঘুরতে চাইবে।
তার সাথে সাগর, নদী পাহাড় জয়ের গল্প লেখা হবে।

আমি বোকা ছিলাম।
মানুষকে খুব সহজে বিশ্বাস করতাম।
আমি ভালবাসা অনুভব করতে চেয়েছিলাম।
আমি অনুভব করতে চেয়েছিলাম ভালবাসি শব্দটি কারো মুখে শুনতে কেমন অনুভব হয়।
আমি তোমার হতে চাই এই কথা শুনলে কেমন অনুভব হয়।

বাস্তবতা এক নিমিষেই আমাকে আবেগহীন যুক্তিবাদী মানুষ করে দিলো।
মাঝে মাঝে নিজের মনকে বাঁচতে আমি অশ্রু ঝরাই অঝোরে।
আমি আবেগহীন হতে চাইনি৷
কিন্তু এখন আমি ওসব ভাবতে পারি না, যা একদিন অনুভব করতে চাইতাম।
এখন আর অপেক্ষা করি না ‘ভালবাসি’,’তোমাকে চাই’ এমন কথা কেউ আমাকে বলবে।
বাঁচতে হবে বাঁচব।
টিকে থাকতে হবে থাকব।

আমাকে কেউ তার জীবনে ভালবাসা হিসেবে গ্রহণ করবে না,
কেউ আমার প্রেমে পড়ে বিয়ে করবে না।
আমাকে চায় তাই বিয়ে করবে না।
হিসেব কষে ডানে বামে মিলিয়ে, ওজন উচ্চতা মেপে কারোর জীবনে স্থান কেউ হয়তো দিবে ভাগ্যের জোরে৷
আমার ভাগ্য সাধারণ ভাগ্য।
কোন বিশেষ কিছু নেই,
কোন কারণে তা পরিবর্তন হবে এমন আশাও নেই।

আমি মেনে নিয়েছি সব,
মেনে নেওয়া ছাড়া কোন উপায়ও ছিলো না।
বাস্তবতাটাই ছিলো এমন।
আমি কোন যুদ্ধ চাইনা।
আমি অন্যার কষ্টে কষ্ট পেয়ে,
উপকার করতে যেয়ে,
কথা বলতে যেয়ে অপমানিত হয়েছি।
আমাকে অপমান করা সহজ।
আমাকে বিদায় দেয়া সহজ।
আমাকে ভুলে যাওয়া সহজ।
আমাকে ভালবাসা কঠিন।
আমাকে চাওয়া কঠিন।
আমার টিকে থাকা কঠিন।
কারোর জীবনে আমাকে প্রয়োজন নেই।
এই দুনিয়ার আমার কোন প্রয়োজন নেই।

তাহলে হাল ছাড়ি না কেন?
কারণ আমাকে আমার বড় প্রয়োজন।
আমি আমাকে চাই।
আমি আমাকে ভালবাসি।
আমার ভাগ্য যেমনই হোক আমি তা ভালবাসি।
মানুষের হারিয়ে যাওয়ায় আমি শিখেছি তাদের ছাড়া আমি ভাল ভাবেই বেঁচে থাকতে পারি।
কষ্ট হয়েছে, ভেঙে টুকরো টুকরো হয়েছি।
তারাও এটাই চেয়েছে,
আমাকে ভুল প্রমাণ করতে,
আমাকে ছেড়ে যেতে,
আমাকে কষ্ট দিতে,
আমাকে ভেঙে দিতে,
এতে তাদের আনন্দ হয়েছে,
আমাকে বোকা বানিয়ে,
কষ্ট দিয়ে তারা সুখেই আছে।
তবুও মিথ্যার থেকে সত্য ভালো।
মানুষের অপমানে শিখেছি অসামাজিক হতে।
মানুষের সাথে না মিশিয়ে একা বেঁচে থাকতে।

আমি মানুষের ব্যাপারে শিখেছি অনেক,
আমি শিখেছি ভালো আর খারাপ,
মুদ্রার এপিট আর ওপিঠ।
কেউ বেশি খারাপ, কেউ বা কম।
তবে সুযোগ পেলে কম খারাপ মানুষ অপর পক্ষের পুরো জীবন ধ্বংস করে দিয়ে দিব্বি ভালো থাকতে পারে এটা অসম্ভব কিছু না।
আফসোস, অনুশোচনা ছাড়া বেঁচে থাকতে শিখেছি।
আপন বা পর হয় না কেউ।
জীবনের প্রয়োজনে একে অন্যের সাথে মেশা হয়।
সময় ফুরিয়ে গেলে কোন এক অযুহাতে সব সম্পর্কই পরিবর্তন হয়ে যায়।
তাই কাউকে আপন ভেবে সব উজাড় করে দেয়ার কিছু নেই।
অন্ধের মতো ভরসা করার কিছু নেই।
হারিয়ে যাক বা কাছে থাক কোন কিছুতেই যেন কিছু যায় না আসে,
এভাবেই সম্পর্ক টিকিয়ে রাখা শিখেছি।
আপনি আপনার আপন।
আমি আমার।
আমাদের আসল সম্পর্ক এটুকুই।
এখানেই কম্ফোর্ট জোন খুঁজুন।
এখানেই শান্তি খুঁজুন।
এখানেই বন্ধু খুঁজুন।
-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *