by sugar T
লোক চক্ষুর আড়ালে গেলে কিছু মানুষ কেন খোঁজ করে আমায় আমি জানিনা।
তারা জানেনা আমি কেনো আড়াল ভালবাসি।
আমি কেন লুকিয়ে ভালো বোধ করি।
সময় যায় দিন যায় আমার কিছু পরিবর্তন হয় না।
সময় চলছে,বয়স বাড়ছে আমার ভালো থাকা হচ্ছে না।
কি ভালবেসেছিলাম, কেন ভালবেসেছিলাম,
কি চেয়েছিলাম, কেন চেয়েছিলাম আমি জানিনা।
মানুষ গুলোর জীবন আল্লাহর রহমতে মাখামাখি,
আমার শুধু জীবন নিয়ে কাড়াকাড়ি।
আমি জানি আমি হারাবো আরো, পাবনা কিছুই।
সত্যিই আমার কোন যোগ্যতা নেই।
রাতে ঘুমানোর যোগ্যতা নেই।
কাউকে আপন করার যোগ্যতা নেই।
হাসার যোগ্যতা নেই।
দুনিয়া আখিরাতের যোগ্যতা অর্জনের যোগ্যতা নেই।
আমার জন্য কিছুই সহজ নয়।
নিজের ভালো গুন গুলো এখন সন্দেহজনক মনে হয়।
মানুষের ভালো চাওয়া ঠিক না,
যদি না সেই ব্যাক্তি সাহায্যের জন্য আকুতি মিনতি করে।
নিজের জ্ঞান, বুদ্ধি, উপদেশ কাউকে দিতে নেই।
দিলে কমে না তবে মূল্যও বোঝে না।
আমার মানুষ ভালো লাগে না,
ছেলে,মেয়ে, পুরুষ, মহিলা কোন শ্রেণি ভালো লাগে না।
কারো খোঁজ পেতে ইচ্ছে করে না,
কে কেমন আছেন, কার সাথে আছেন, কি করছেন, কখন কাকে সময় দিবেন তা জেনে আমি কি করব?
সেই মানুষ গুলো আমার কেউ না এটা জানাই কি যথেষ্ট না?
ভাগ্যের সাথে চুক্তি করতে ইচ্ছে করে,
টেলিপ্যাথি, কাকতালীয় যাই থাকুক মানুষ গুলো সাথে, সব সংযোগ বিচ্ছিন্ন করে দেও।
আমি জানতে চাই না,
খুঁজতে চাই না।
আমি আমার সাথে থাকতে চাই।
আমার সময় গুলো আমার জন্য কাজে লাগাতে চাই।
আমি খামোখা কারোর সমস্যায় নিজেকে জড়তে চাই না।
আমি কাউকে প্রয়োজনের থেকে বেশি মূল্য দিতে চাই না।
আমি ভারসাম্য শিখতে চাই।
মানুষের সাথে অপ্রয়োজনীয় আলাপে যেতে চাই না।
হঠাৎ করেই বন্ধ করে দিলে মানুষ গুলো কষ্ট পাবে,
এসব ভেবে বন্ধ করা হয়ে ওঠেনি এতো দিন।
হয়তো কষ্ট দেয়ার সময় চলে এসেছে।
যা চেয়েছিলাম তাই করতে হবে।
পরিবর্তন টিকে থাকার জন্য আবশ্যিক।
হয় তো জয়ী হব নয় তো…হারিয়ে যাব অন্য কোন নতুন ভুবনে।
তবে তখনো খোঁজ পেতে চাইনা জীবন থেকে ইচ্ছে করে বিদায় নেয়া বা দেয়া মানুষ গুলোর।
-সুগার টি
