by সুগার টি
আমি জানি আমাদের মধ্যে অনেক বিষয় অমীমাংসিত রয়ে গিয়েছে।
আমি জানি আমাদের অনেক কথা বলার ছিলো।
আমি জানি আমার ভুল ছিলো ।
আমি জানি আমাকে কোন দিনই মনের মতো মনে হয় নি।
আমি জানি এসব কিছু।
কিন্তু আমি কিছু মীমাংসা করতে চাই না।
চাই না কেন, কোথায়, কি ভাবে সব নষ্ট হয়ে গিয়েছিল।
আমি সেসব নিয়ে চিন্তিত নই।
আমি সময় হলে এগুলো থেকেও বেড় হয়ে আসব।
আমার পরিকল্পনা পরিকল্পিত।
আমি একা থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি।
মানুষকেই আমার অপছন্দ।
সমাজ, সামাজিকতা, সমাজ ব্যবস্থা কিছুই আমার পছন্দ না।
সমাজের কোন মানুষ আমার পছন্দ না।
আমি শুধু অভ্যস্ত হয়ে গিয়েছি এই সমাজের।
আমার প্রযুক্তির ব্যবহার ভালো লাগে না, তবুও ব্যবহার না করে পারিনা।
আমি আমার ফোন ব্যবহার করতে চাই না,
কোন মানুষের সাথে যোগাযোগ করতে চাই না।
তবুও,
তবুও এগুলো সব আমাকে করতে হয় নিজের অপছন্দতার মাঝেই।
যে মানুষের কথা আমি মনে করতে চাই না আজ কিছুদিন তার বিষয়ে আমার কথা বলতে হচ্ছে,
শুনছি তার ভালো মানুষ হবার গল্প।
কি এক অভিনয় করে যেতে হচ্ছে যে আমিও ভাবি সে ভালো মানুষ।
সমাজ আমাকে কেন মুক্তি দিচ্ছে না এই মানুষ গুলো থেকে?
কেন ভাগ্য আমাকে মুক্তি দিচ্ছে না এই মানুষের থেকে?
কেন কোন না কোন ভাবে তার সাথে আমার সংযোগ হয়েই যাচ্ছে?
যেখানে সংযোগ বিচ্ছিন্নের জন্য আমি সমাজের থেকেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারি।
সেখানে ভাগ্য আমাকে জানাচ্ছে সে কার সাথে কি বলছে, কাকে কখন সময় দিচ্ছে।
যখন আমি আর সে একই সাথে ফোনে একই স্থানে কথা বলছিলাম আমার ফোন টা সাথে সাথেই কেটে দিতে ইচ্ছে হচ্ছিলো।
কিন্তু আমি সামলে নিয়ে ছিলাম আমাকে।
ভাগ্য আমাকে ভুল মানুষের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছে।
আমি এই মানুষকে জান্নাতে বা জাহান্নামেও দেখতে চাই না।
কোন কিছু মীমাংসা করতে চাই না।
তার কোন সামান্য বিষয় জানার কোন ইচ্ছে আমার নেই।
এমন কি তার মৃত্যুর সংবাদটিও না।
সংবাদটিতে কষ্ট পাব এমন কিছু না।
শুধু সে এতো দিন এই দুনিয়ায় আমার সাথেই বেঁচে ছিলো, এই সংবাদটাই আমাকে কষ্ট দিবে এজন্য জানতে চাই না।
হ্যাঁ! সত্যি আমি কোন ভালো মানুষ নই।
আমি অযোগ্য, অথর্ব, অসামাজিক, খারাপ মানুষ।
তাই আমি আমাকে ভালবাসি।
অন্য কাউকে নয়।
এমন কাউকে তো নই যে আমাকে চরম বিপদে ফেলেছিলো,
চরম ভাবে অপমানিত করেছিলো,
চরম ভাবে প্রতারিত করেছিলো।
চরম মিথ্যে কথা বলেছিলো।
চরম অভিনয় করেছিলো।
আমাকে আমার বিপদের দিনে অসম্মান করেছিলো।
প্রভু জানেন বিষয় গুলো, প্রতিদিন মনেও করিয়ে দিচ্ছি আমি।
ফয়সালা তাঁর সাথে করে নিও।
আমি সব তাঁর হাতেই তুলে দিয়েছি।
আমার সাথে কোথাও দেখা হবে না আর।
অমীমাংসিত বিষয় গুলো মীমাংসার জন্য হাসরের মাঠেও দেখা হবে না আমাদের মাঝে।
আমি জান্নাত পেয়েও ধুলো হয়ে যেতে রাজি আছি তবুও তার সাথে কোন কিছু মীমাংসা করতে রাজি নই।
হ্যাঁ! এটাই আমি।
-সুগার টি
