সৌন্দর্য দান

ঘুমহীন রাত্রি আমার জীবনে অভিশাপ।
স্লিপিং পিলের মাত্রা অকার্যকর হয়ে যাবার পরে ঘুমের সমস্যা সমস্যা হয়েই রয়েছে।
ব্যস্ততা ভর করেছে।
অসামাজিকতা ভর করেছে।

রাজ্য জয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে,
নিজেকে জয়ের জন্য প্রস্তুতি শুরু করিছি।
ভালবাসা মরীচিকা ছাড়া কিছু নয়।
সম্পর্ক বদল হয় সময়ে অসময়ে।
কারো খোঁজ নেওয়ার সময় হয় না।
কেউ খোঁজ নিতে চায় না।
সবাই আমার আপন মানুষ তবুও আপন হয় না।
যতো চাই আপন করতে আপন করা যায় না।
কথার পিঠে কথা, অযুহাতের পরে অজুহাত।
ইচ্ছে যে ছিলো না,
খোঁজ নেওয়া প্রয়োজন যে মনে করে নি তা বলতে মানা।

আমি জানি আমি মূল্যবান কোন রত্ন নই।
আমি জানি আমার আপন বলতে ওই টুকুই।
আশেপাশের কেউ আপন নয়।
কেউ আমাদের খোঁজ জানতেও রাজি নয়।
আমরাও শিখে যাচ্ছি।
বুঝে যাচ্ছি সব।
আমি তো খুব দ্রুত শিখি সব।
মানুষের আচরণ মনে রাখি সব।
তাই আজ থেকে কষ্ট করে কারো মনে রাখতে হবে না আমাকে।
আমি থাকব না কারো সাথে।
যে রাখে খোঁজ তাদের থেকেও নিখোঁজ হব।
যারা রাখে না খোঁজ তাদের থেকেও।

কবিতা তো লেখা হয় অনেক,
কিন্তু প্রকাশ করা হয় না সব কিছু।
ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে কিছু মাসের মধ্যেই।
তাই যা কাল যাবে তা আজকেই ছেড়ে দেই।
হুট করে হারিয়ে গেলে কষ্ট লাগে।
অভ্যাস থেকে মুখ ফিরিয়ে রাখা কঠিন।
তাই আগে থেকেই স্থান ত্যাগ করা শ্রেয়।

লেখা আর কোথাও প্রকাশ করাও হবে না।
আমার ও আমাদের গল্প আর কবিতার ছলে শোনানো হবে না।
যদিও এখনো শোনেনা কেউ।
আমার কোন পাঠক নেই।
কিন্তু আমার ভাল লাগা ছিলো।
আমি আমার জন্য লিখি, আমিই পড়ি, আমি করি সব।
কেউ জানেনা কবিতা গুলো কারো না কারো এলোমেলো হয়ে যাওয়া জীবনের ছন্দ।
এমন সব গল্প যা মানুষ ভাবতেও ভয় পায়।
যা মনে করেও মানুষ অস্থির হয়ে যায়।
কোন মানুষ এই ভয়ের কষ্টের অনুভূতির মধ্যে দিয়ে যেতে চায় না।
কিন্তু যেতে হয়।
আমার আত্তা আজো হাসপাতালে করিডোরে ঘুরে বেড়ায়, আমার আত্তা আজো সেই ফোন কলের মিথ্যা প্রলোভন শুনেতে পায়।
আমার আত্তা আজো সেই রমাদানে হারিয়ে যাওয়া কষ্ট অনুভব করে।
আমার আত্তা আজো মানুষের মিথ্যা কথায় হেসে ওঠে।
আমার আত্তা আজো লন্ঠনের আলোয় তার শেষ মুখটা মনে রাখে।
সব স্থানে ঘুরে বেড়ানো সে আত্তা আর কোন দিন আমাদের কাছে ফিরে আসবে না।
ফিরিয়ে আনাও যাবেনা।
সবাই ভালো আছে।
কারো আত্তা তার থেকে এতো দূরে দূরে ঘুরে বেড়ায় না।
আল্লাহ আমাকেই পছন্দ করেছে তাই আমার আর কেউ হয়ে ওঠা হলো না।
মাঝে মাঝেই জীবন এভাবে শেষ হয়ে যাওয়া ভালো।
এভাবে আমি হারিয়ে যেতে চাই আমার মাঝে।
বিদায় ভয়ংকর সুন্দর।
সেই সৌন্দর্য দান করলাম আজ।
-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *