দশ মাস

By সুগার টি

আজ ১৬ তারিখ ১০ মাসের কোঠা পূর্ণ হলো।
আব্বাকে হারানোর ১০ মাস।
১০ মাসে হারানোর তালিকা অনেক বড়।
মাস হয়তো ১০, শিখিয়েছে ১০ যুগের বাস্তবতা।
আমি এই ১০ মাস বেঁচে আছি এক অভিশপ্ত জীবন নিয়ে।
যদি ছোট করে কিছু অভিজ্ঞতা বলতে চাই,
ছোট্ট একটা তালিকা প্রকাশ করতে চাই আপনি লজ্জায় পরে যাবেন।
কান্নায় ভেঙে পড়তে পারেন।
তবে জীবনের অনেক ধাপের ধারণা পাবেন।

আমি আশা হারিয়েছি।
আমি ভালো মানুষের মুখোশ খোসে যেতে দেখেছি।
মিথ্যে কথায় ভরসা করে সময়কে হারিয়েছি।
বিশ্বাস হারিয়েছি।
আপন আর পরের হিসাব পেয়ে গেছি।
আজ ১০ মাস কেউ খোঁজ নেয় নি আমরা কেমন আছি!
আজ ১০ মাস আমাদের অপমানের।
আজ ১০ মাস মানুষের অহেতুক বিব্রতকর অবহেলার।
আজ ১০ মাস আব্বার চলে যাবার
কিন্তু আমার ব্যাথা আজো তাজা।
আজ ১০ মাস আমাদের ৩ জনের যুদ্ধের।
আজ ১০ মাস অসম্মানের।
আজ ১০ মাস ঘুমহীন রাতের।
আজ ১০ মাস স্বপ্ন হারানোর।
আজ ১০ মাস হয় আমি কিছু নিজের জন্য চেয়েছি আল্লাহ কাছে।
আজ ১০ মাস আমার আমাকে হারানোর।
আজ ১০ মাস দুনিয়ায় ভালো মানুষ আছে এ বিশ্বাস করার।
আজ ১০ মাস আমার চোখের জলের।
আজ ১০ মাস অসামাজিক হওয়ার।
আজ ১০ মাস আব্বাকে ছাড়া এই দুনিয়ায় টিকে থাকার।
সবাই মিথ্যা বলে।
সবাই অপরিচিত হয়।
সবাই স্বার্থপর,
সবাই যোগ্যতা চায়।
সবাই ভাই চায়, বাবা চায়।
সবাই সব চায়।
সব ভালো মানুষই সেবাপ্রাপ্ত অমানুষ হয়।
তাদের মিথ্যা ১০০ ভেড়ার পালে একটা শিয়ালের মতো।
ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে আপনার জীবন কিন্তু তাদের জীবন হবে গুছানো।
১০ মাসে প্রাপ্তি হলো এই আমার আব্বাকে কেউ বলতে পারেনি খারাপ।
অনেক মানুষ কান্না করেছে আব্বাকে হারিয়ে।
বাড়ি গেলে দেখতে আসে আমাকে কেমন আছে নেভাইয়ের মেয়ে।
১০ মাসে প্রাপ্তি হলো এই, যেই শুনেছে আব্বা চলে গেছেন।

তারা বলেছেন আব্বা ছিলেন খুবই ভালো মানুষ, আল্লাহ তাকে সম্মানিত করবেন।
১০ মাসে আমার বাবার নামে কেউ বলতে পারেনি খারাপ।
কেউ বলছে যে ডালেই ভরসা করে ছুই, আল্লাহ তুমি তাকেই নির্বাচন করে নিয়ে যাও তোমার করে।
কেমন করে চলব এবার,
দেখবে কে আমাদের,
সাহায্য লাগলে যাব কার কাছে?


১০ মাস আমার বাবা হারানোর।
কিন্তু নিজের মাঝেই বাবাকে খুঁজি।
নিজেকে বাবার মতো ভালো মানুষ করতে চাই।
আব্বার মতো চলে যাবার পরেও আমি যে ভালো, সে কথাটা মানুষের মুখে শুনতে চাই।
আমার বাবা কোন মুখোশ পরা ভালো মানুষ ছিলেন না।
তা আজ ১০ মাস পরেও প্রমাণ হয়।
আমিও চাই আব্বার মতো মানুষ হতে।
মুখোশের আড়ালে শয়তানি করতে চাই না।
সত্যি কারের ভালো মানুষ হতে চাই।

বাবা তুমি আমার প্রাণ।
বাবা তুমি জানো না আমাকে অনেক কষ্ট দিয়েছে সবাই।
বাবা আমি বড় হয়েছি।
ভালো খারাপ বিচারেই যাই না।
দূরত্ব রেখেই চলি এখন।
কাছে আর যাই না।
বাবা আমি যুদ্ধে এবার।
তোমার দোয়া নেয়া হলো না।
জানি না জিতব কি না।
জানি না বাঁচব কি না কাল।
তবুও বাবা তোমার মেয়ে দুর্বল না।
তোমার মেয়ে প্রতিশোধ নিবে না।
তোমার মেয়ে কারো খারাপ করবে না।
এই মুখ দিয়ে কেউ অপমানিত হবে না।
বাবা আমি তোমার নামে বড় হব।
তুমি দেখবে না হয় তো।
মৃত্যুর পরে গল্প হবে, তখন বলব সব।
ইংশা আল্লাহ দেখা হবে অন্য জগতের জান্নাতুল ফেরদৌসে।
-সুগার টি

One thought on “দশ মাস

Leave a Reply to Mahabuba Cancel reply

Your email address will not be published. Required fields are marked *